Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ উঠছিল। অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’ এমন দাবি ছড়িয়ে পড়ে। যদিও এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন