Logo
Logo
×

সারাদেশ

হাজীগঞ্জের রোকেয়া সুলতানা চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম

হাজীগঞ্জের রোকেয়া সুলতানা চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর আওতায় জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন।

রোববার (২ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের সনদপত্র তুলে দেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোকেয়া সুলতানা প্রথমে হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ার গৌরব লাভ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশ নেন। এর আগে গত ২০ মে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল নিশ্চিত করা হয়েছিল।

 সনদপত্র গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রোকেয়া সুলতানা বলেন, এই অর্জন আমার ব্যক্তিগত নয়। এটি বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, চাঁদপুর জেলার বিপুলসংখ্যক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সকলের আন্তরিক সহযোগিতা চাই।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উদযাপনে চাঁদপুর জেলা পর্যায়ে মোট ১৭টি ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের এই শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন