Logo
Logo
×

সারাদেশ

প্যারাসেলিংকালে পর্যটকের মৃত্যু, প্রতিষ্ঠানের মালিক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

প্যারাসেলিংকালে পর্যটকের মৃত্যু, প্রতিষ্ঠানের মালিক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে প্যারাসেলিংকালে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ফরিদ আহমদ সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বোন মেধা মৃত্রিকা রায় বাদি হয়ে রবিবার বিকালে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনায় ভুক্তভোগী পর্যটক অক্ষর সৌভিক রায়ের ছোট বোন মেধা মৃত্রিকা রায় বাদী হয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’ এর মালিক সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার বিকালে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পর্যটকের মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার তদন্ত পূর্বক দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে পর্যটকের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্বজনরা।

তাদের অভিযোগ, অনুমোদনহীন প্যারাসেলিং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করলে আসলেও প্রশাসনের যথাযথ নজরদারি ছিল না। এতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা না করে প্যারাসেলিং কার্যক্রম অব্যাহত রাখায় প্রাণহানির মত ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ থেকে মৃত্যু হওয়া পর্যটকের মৃতদেহ নিয়ে খুলনায় রওনার দেয়ার আগে এসব কথা বলেছেন স্বজনরা।

ঘটনায় প্রশাসন সহ সংশ্লিষ্টদের অব্যবস্থাপনার কারণে প্যারাসেলিংকালে দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছেন, অক্ষর সৌভিক রায়ের ছোট বোন মেধা মৃত্রিকা রায়ের স্বামী আলী মোর্শেদ সিফাত।

তিনি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্যারাসেলিংয়ের কোন ধরণের অনুমোদন ছিল না দীর্ঘদিন ধরে। প্রশাসন বিষয়টি আগে থেকে অবহিত ছিল। তারপরও প্রতিষ্ঠানটি প্যারাসেলিং অব্যাহত রেখেছিল। প্রতিষ্ঠানটি প্যারাসেলিং পরিচালনার অদক্ষতা ও সুরক্ষার ব্যবস্থা না থাকার ব্যাপারে প্রশাসন জানত। এর মধ্য দিয়ে কক্সবাজারে পর্যটনের অব্যবস্থাপনার সার্বিক চিত্র ফুটে উঠেছে।

আর এই অব্যবস্থাপনার কারণে সৌভিকের মত কক্সবাজার ঘুরতে আসা পর্যটকদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ সিফাতের।

এদিকে সমুদ্র সৈকতের দরিয়ানগরে প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনার পর সেই ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিং এর স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে, শনিবার দুপুরে দরিয়ানগরে ফরিদ আহমদের পরিচালনাধীন এই প্রতিষ্ঠানের প্যারাসেইলিংকালে ছিটকে সাগরে ছিঁটকে পড়েন অক্ষর সৌভিক রায়। এ ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিকর্তের মুখে পড়ে কক্সবাজার বীচ ব্যবস্থাপনা কমিটি। প্রশ্ন উঠে প্যারাসেইলিং এর নিরাপত্তা মান নিয়ে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদুর রহমান সায়েম জানিয়েছেন, পর্যটকের মৃত্যুর ঘটনার পর ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিং এর সমস্ত মালামাল জব্দ করে অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনার পর কক্সবাজার সমুদ্র সৈকতের সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন