Logo
Logo
×

সারাদেশ

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যু, আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যু, আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়েছে খুলনা থেকে আসা শৌভিক রয় নামের এক পর্যটকের মৃত্যুর পর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, এ প্যারাসেইলিং প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। একাধিকবার বন্ধ করার পরও আবারও চালু করেছিল এটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (০১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেরিনড্রেইভের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকানাধীন সি স্পোর্টস প্যারাসেইলিং-এ এমন দুর্ঘটনায ঘটে বলে নিশ্চিত করেছেন সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম।

তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের এক হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এই পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ এর পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে বলে ধরা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়ে একজনের মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

মূলত ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন দরিয়ানগরের এই প্যারাসেইলিং। যেখানে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ। আর মানছেন না প্রশাসনের নির্দেশনা ও শর্ত।

এর প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারিতে প্যারাসেইলিং করতে দূর্ঘটনায় শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে কয়েকটি গণমাধ্যমে।

এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর আবারও চালু করা হয়। গত এপ্রিল মাসেও এক পর্যটক আহত হন একই প্যারাসেইলিং-এ।

পর্যটকের মত্যুরপের ঘটনাস্থল সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্ট সৈকতে যান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এসময় তিনি বলেন, সি স্পোর্টস প্যারাসেইলিং টি অবৈধ। গত কয়েক মাসের একাধিকবার ম্যাজিষ্ট্রেট এটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু তা অমান্য করে সি স্পোর্টস প্যারাসেইলিং পরিচালনা করে আসছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন