অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত নুরুল ইসলাম, সহায়তার আবেদন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
মনোহরগঞ্জ হতদরিদ্র বাবার ছেলে হাফেজ নুরুল ইসলাম (১৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার।
হাফেজ নুরুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাও মধ্যে পাড়া এলাকার আব্দুল রহিম এর ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মাস দু য়েক আগে হাফেজ নুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। লাকসাম জেনারেল হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট দিলেও কোন রোগ ধরা পড়ে নাই।পরে তেজগাঁও নাক কান গলা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বিভিন্ন টেস্ট করার পরে সেই চিকিৎসা নিয়ে সুস্থ হয় হাফেজ নুরুল ইসলাম।এভাবেই কেটে যাচ্ছিল দিন। কয়েক দিন আগে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয় পড়ে সে । পরে স্থানীয় ডাক্তারদের পরামর্শে তাকে দ্রুত আবারো তেজগাঁও নাক কান গলা হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানেই সপ্তাহ খানেক থাকার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মহাখালী ক্যান্সার হাসপাতালে রেফার্ড করেন। ডা. ফেরদৌস এর তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালে তারা জানতে পারেন হাফেজ নুরুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহাখালী ক্যান্সার হসপিটালের এই চিকিৎসক হাফেজ নুরুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য ৩৫ টি কেমোথেরাপি দেওয়ার সাজেস্ট করেন। যা অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে নিজের জমানা টাকা দিয়ে চারটি থেরাপির দেওয়া শেষ হয়েছে।
হাফেজ নুরুল ইসলাম এর বাবা আবদুল রহিম মুঠোফোনে বলেন,আমার ছেলের ব্লাড ক্যান্সার হইছে। চিকিৎসা করে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা শেষ। যে টাকা খরচ করছি নিজের সামান্য কিছু বাকি সব মানুষের কাছে দার নেয়া । ৭-৮ লাখ টাকা নাকি লাগবে এতো টাকা কই পাব আমি? টাকার জন্য কী তাহলে আমার ছেলের চিকিৎসা হবে না। কেউ যদি আমার ছেলের পাশে দাঁড়াতো, মনে হয় আমার ছেলেটা সুস্থ হয়ে যেত। এখন কোনো উপায় না পেয়ে তার চিকিৎসা করার জন্য বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে সাহায্য চাচ্ছি।
প্রতিবেশী সোহেল খন্দকার নামের একজন বলেন, হাফেজ নুরুল ইসলাম আমার সম্পর্কে ভাই( নাতী) হয়। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ওর বাবা-মা অসচ্ছল মানুষ। বাবা গার্মেন্টসে চাকরি করে। এই রোগের চিকিৎসা করার মত সামর্থ্য তাদের নাই। কেউ যদি সহোযোগিতা করতো তাহলে তাদের অনেক উপকার হতো । আমরাও স্থানীয়ভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করব। এদিকে যদি সমাজের দানশীল ও বৃত্তবান মানুষজন এগিয়ে আসে হয় তো তার ছেলের একটা চিকিৎসার ব্যবস্থা হতো আমার বিশ্বাস। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাফেজ নুরুল ইসলাম এর বাবা আবদুর রহিম এর সঙ্গে যে কেউ যোগাযোগ করতে চাইলে এই নম্বরে 01724464935 যোগাযোগ করা যাবে।



