Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিজান মিয়া মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া এলাকার সফুর উদ্দিনের ছেলে এবং ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

আপরদিকে অভিযুক্তরা হলো- শহীদুল্লাহ ওরফে পিংকির বাবা (৬৫) একই এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও তার ছেলে জীবন মিয়া।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার বিএনপি নেতা মিজান ও চাচা আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা এক পর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠিসোঁটা নিয়ে মিজানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা লাঠি দিয়ে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন