Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ানদের ৩৫ সদস্যের কমিটি গঠন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

সোনারগাঁয়ে ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ানদের ৩৫ সদস্যের কমিটি গঠন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ানদের নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ নাফিসকে সভাপতি এবং আল-আমিন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামাল ও মো. সাদ্দাম।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত গ্রীন লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আয়োজিত মতবিনিময় সভা শেষে উপস্থিত টেকনিশিয়ানদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মো. আমির হোসেন ও মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লেহাজ উদ্দীন, প্রচার সম্পাদক মো. নূর আলম, কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) মো. ফয়সাল আহম্মেদ এবং ক্রীড়া সম্পাদক মো. নোমান।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফ, মো. নুরউদ্দীন, মো. টিপু, মো. রিফাত, মো. বাবুল, মো. বাবু, মো. আরাফাত, মো. সাজেন, দ্বীন ইসলাম, সাগর, এমরান, পিএক্স রবিন, আবু সাঈদ, আবুল কালাম, মনোয়ার, ফাহিম, ফয়সাল, রোহান, পিয়ারজান, বদরুজ্জামান, কামাল, মাসুদ, সাকিবুলসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাফিস ও সাধারণ সম্পাদক আল-আমিন সরকার বলেন, সোনারগাঁয়ের ইলেকট্রিক ও স্যানিটারি টেকনিশিয়ানদের মধ্যে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে একটি কার্যকর ও সেবামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য। পাশাপাশি পেশার মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা জানান।

সভায় উপস্থিত টেকনিশিয়ানরা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশার মর্যাদা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন