Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

টাঙ্গাইলে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের  নাম, পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি একেএম ফজলুল হক বলেন, রাত ১০টার দিকে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন