Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় গাঁজা সেবন ও বহনের দায়ে ৪ জনের কারাদণ্ড

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

কলমাকান্দায় গাঁজা সেবন ও বহনের দায়ে ৪ জনের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় গাঁজা সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুক্তিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ অনুযায়ী চারটি পৃথক মামলায় তাদের সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

সাজাপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মৃত ফাজুল হকের ছেলে মো. ফারুক (২৫), তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাতকুড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে উত্তম চন্দ্র সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের কেশব সরকারের ছেলে নির্মল সরকারকে (২২) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মুক্তিনগর এলাকার সিদ্ধীচরণ গোস্বামীর ছেলে নারায়ণ গোস্বামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত চারজনকে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন