Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী জুবায়ের নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী জুবায়ের নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জুবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ৮ নম্বর পশ্চিম ক্যাম্পের ২৯ নম্বর ব্লকে এই ঘটনা ঘটে। তিনি ওই ব্লকের বাসিন্দা। 

এপিবিএনের দাবি নিহত জুবায়ের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি (আরসা’র) চিহ্নিত সন্ত্রাসী। আরেক সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও’র) হামলায় এই ঘটনা ঘটতে পারে পারে বলে ধারণা তাদের।

স্থানীয়দের উদ্বৃতি দিয়ে এপিবিএন বলছে, গভীর রাতে আশ্রিত ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন জুবায়ের। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জুবায়েরের।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, বেশকিছু দিন ধরে আরসা ও আরএসও’র মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। তারই অংশ হিসেবে এমন ঘটনা ঘটতে পারে। তাছাড়া গভীর রাতে নিহত জুবায়েরের মসজিদে যাওয়ার দাবিকে সন্দেহের চোখে দেখছেন তারা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন কাজ করছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন