Logo
Logo
×

সারাদেশ

স্কাউটিংকে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব: গাজালা পারভীন রুহী

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

স্কাউটিংকে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব: গাজালা পারভীন রুহী

কুমিল্লার মনোহরগঞ্জে ৭৩৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি গাজালা পারভীন রুহী বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোহরগঞ্জ উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর নৈতিক বিকাশে সৎ ও আদর্শবান মানুষের সংস্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিং সেই সুযোগ সৃষ্টি করে, যেখানে স্বেচ্ছাসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।

বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধানে এবং মনোহরগঞ্জ উপজেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক সি.এ.এল.টি.

উপজেলা স্কাউটস কমিশনার বাবুল চন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক কুদরত উল্লাহ (এএলটি), জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও কোর্স লিডার আবু আসলাম মিয়া (এএলটি) এবং বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক এ.এইচ.এম. শহিদ উল্লাহ চৌধুরী (এএলটি)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল এবং উপজেলা স্কাউট লিডার এম. নুরুননবী চৌধুরী সেলিম।

সমাপনী আলোচনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস পাটোয়ারী, লালচাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ইসমাঈল হোসেন, উপজেলা কাব লিডার রোকেয়া খাতুন এবং বরল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহছান হাবীব।

দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন