Logo
Logo
×

সারাদেশ

সালথায় ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

Icon

সাজ্জাদ হোসেন, সালথা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

সালথায় ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

ফরিদপুরের সালথায় মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয়, সহ-সভাপতি রাজিব হোসেন ও প্রচার সম্পাদক সালমান মুন্সিসহ মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বে ত্যাগী, যোগ্য, সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের মূল্যায়নের প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন