সোনালী সকাল সেবা সংঘের শুভেচ্ছায় সিক্ত আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মো. ইকবাল আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিতাইগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সোনালী সকাল সেবা সংঘের সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন খান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ জসীম উদ্দিন মৃধা।
এ সময় সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. ইকবাল আলীসহ নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তারা নতুন কমিটির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
শুভেচ্ছা গ্রহণ করে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সোনালী সকাল সেবা সংঘের সঙ্গে আমি আছি। আপনাদের সুসময় ও দুঃসময়ে পাশে থাকব। সমাজের কল্যাণে আপনাদের যেকোনো মানবিক ও সেবামূলক কাজে সহযোগিতা করার চেষ্টা করব। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আলহাজ মোহাম্মদ সোহাগ আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং নারায়ণগঞ্জের আটা-ময়দা শিল্পের উন্নয়নে নবনির্বাচিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ বলেন, আলহাজ মোহাম্মদ সোহাগ একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



