Logo
Logo
×

সারাদেশ

শেরপুরের ভবানীপুরে এমপি গোলাম মো. সিরাজের বিশেষ বরাদ্দের চাল বিতরণ উদ্বোধন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

শেরপুরের ভবানীপুরে এমপি গোলাম মো. সিরাজের বিশেষ বরাদ্দের চাল বিতরণ উদ্বোধন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের বিশেষ বরাদ্দের আওতায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৬৬টি পরিবারের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকলেছার রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের এই খাদ্য সহায়তা কর্মসূচি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে অতিথিরা উপকারভোগীদের হাতে ১৫ কেজি করে চাল তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন