Logo
Logo
×

সারাদেশ

রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি'র শৃঙ্খলা কমিটি গঠন

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম

রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি'র শৃঙ্খলা কমিটি গঠন

তারুণ্যের তেজদীপ্ত তুখোর ও পরিচ্ছন্ন রাজনৈতিক শিক্ষক ও গণমাধ্যকর্মী কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে এই ৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২০ জুলাই এই কমিটির অনুমোদন দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) সংগঠনের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত শৃঙ্খলা কমিটির প্রেস পত্রটি জারি করেন। যার স্বারক নম্বর: এনসিপি/কুড়ি/শৃ.ক/২৬/১৮

বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কুড়িগ্রাম জেলা শাখার সর্বস্তরের অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের জন্য উত্থাপিত অভিযোগ সমূহ তদন্ত করে রিপোর্ট প্রদানের লক্ষ্যে জেলা শাখার আহ্বায়ক জনাব মো. মুকুল মিয়া ও সদস্য সচিব জনাব মো. মাসুম মিয়ার অনুমোদন ক্রমে নিম্নোক্ত শৃঙ্খলা কমিটি গঠন করা হলো।"

যার প্রধান হিসেব রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন ও পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।

এ ব্যাপারে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া জানান, কুড়িগ্রাম জেলা এনসিপিকে সুসংগঠিত, দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত রিপোর্ট প্রদান ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে গণমানুষের হৃদয়ে জায়গা করে নেবে, ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির কার্যক্রম যে কোন অনিয়মের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন