সালথায় সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ
সাজ্জাদ হোসেন, সালথা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ
ফরিদপুরের সালথায় সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। নতুন নেতৃত্ব গঠনের এই প্রক্রিয়াকে ঘিরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সহসভাপতি আরিয়ান ইসলাম হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সালমান মুন্সী ও অর্থ সম্পাদক আকরাম ইসলামসহ সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম বিতরণকালে নেতারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে স্বাগত জানান।



