Logo
Logo
×

সারাদেশ

বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় জলকপাটগুলো বন্ধ করা হয়।

এর আগে ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানির চাপ কমাতে বাঁধের ১৬টি জলকপাট খুলে ভাটির কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করা হয়েছিল।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, টানা পাঁচ দিন ধরে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল (মিন সি লেভেল), যা রুল কার্ভ অনুযায়ী স্বাভাবিক অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৯ ফুট হলেও পানির স্তর ১০৭ ফুটে পৌঁছালে তা বিপৎসীমা হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি টানা ভারি বৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে পানির স্তর বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় অতিরিক্ত পানি ছাড়তে হয়েছিল। বর্তমানে জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন