পাইকগাছায় গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পে সুশীল সমাজ সংগঠনের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন।
বারসিকের গদাইপুর ইউনিয়ন সভা প্রধান ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিএস ও'র সভাপতি শারমিন রহমান উপজেলা সিএস ও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগম।
অনুষ্ঠানে বারসিক এর ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএস ও'র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস,ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী,সরস্বতী বিশ্বাস, কাজী শুভ,প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ।
উল্লেখ্য: পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে "এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও'স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ) চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদেরকে নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়।
কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



