Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে তিন মাস বয়সী শিশুর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি চাচী গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

নরসিংদীতে তিন মাস বয়সী শিশুর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি চাচী গ্রেপ্তার

নরসিংদীতে তিন মাস বয়সী শিশুর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি চাচী গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী  শিশু রিজিকের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি চাচী ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করেছে  র‍্যাব-১১।  শুক্রবার রাত আটটার দিকে র‍্যাব-১১ নরসিংদীর কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসির ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার  নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তার আত্বীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি  মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের জহির মিয়া ও সাইফা আক্তারের ছেলে তিন মাস বয়সী শিশু রিজিকের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে চাচী শিশুটির পায়ে গুরুতর আঘাত করা হয়। ঘটনার পর জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই  র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আত্বীয়ের বাসা থেকে  গ্রেপ্তার করা হয়।

র‍্যাব  আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত প্রকাশ করেছেন বলেও জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় এর আগে প্রধান আসামি লতার স্বামী কাউছার আহম্মেদ এবং তার বাবা আলমাছ মিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন