Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ফের ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ফের ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে আবারও ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের একটি ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী মোটরসাইকেলে বগুড়া শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তিনজনের একটি সংঘবদ্ধ দল তাঁর পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন একজনকে আটক করে রাখেন।

খবর পেয়ে শেরপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মো. মোকছেদুর রহমান মাহিন (২০) বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। একই সঙ্গে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই আগের দিন ছিনতাই করা মোটরসাইকেল বলে শনাক্ত করেন। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের ধারণা, ছিনতাইকারী চক্রটি ছিনতাই করা যানবাহন ব্যবহার করে মহাসড়কে ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন