Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস

গভীর শ্রদ্ধা, সম্মান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার তালতলা গ্রামে জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ মনির হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিবুল্লাহ, শহীদ মনির হোসেনের কন্যা সাথী বেগম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু।

বক্তারা শহীদ আবু সাইদ, মনির হোসেনসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন