ঈশ্বরগঞ্জে জুলাই শহিদ দিবস পালন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজ ( ১৬ জুলাই বৃহস্পতিবার ) পালিত হচ্ছে "জুলাই শহীদ দিবস-২০২৬"। দিবসটি উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা রহমান। উক্ত সভায় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের যোদ্ধারা, শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের অভিভাবকরা বক্তব্য রাখেন। এসময় শহীদ শাহরিয়ারের পিতা মোঃ শেখ শাহরিয়ার বিন মতিন আবেগজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে শহীদ শাহরিয়ারসহ ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন" তাদের আকাঙ্ক্ষা ও স্পিরিট ধরে রাখতে হবে, তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।
তিনি আরও বলেন " ২৪ শে সকল শহীদদের আত্মত্যাগের কারণে" আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ২৪ শের আন্দোলনে যে মা-বাবার বুক খালি হয়েছে, সে-সকল মা-বাবা বুঝতে পারে সন্তান হারানোর বেদনা কত যন্ত্রণাদায়ক। সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।



