Logo
Logo
×

সারাদেশ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (২৮) ও সাঁথিয়া উপজেলার সেলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরী কেয়ার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং বুলু খাতুন মারা যান। এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন