Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

আহমেদ উল্লাহ,মনোহরগঞ্জ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ, ছবি: আহমেদ উল্লাহ

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান সরাসরি সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করেছেন কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ জুলাই বুধবার উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে একযোগে এ সম্প্রচার অনুষ্ঠান দেখানোর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেন প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথসহ এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমাণ্য বর্গ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন