Logo
Logo
×

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

Icon

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা পরীক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্যের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

রেললাইন অবরোধের ফলে ওই এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রেলগেটের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন