Logo
Logo
×

সারাদেশ

পানিবন্দী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন ছাত্রদল নেতা আদিত্য

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

পানিবন্দী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন ছাত্রদল নেতা আদিত্য

চট্টগ্রামে পানিবন্দী শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেন ছাত্রদল নেতা আদিত্য

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, বন্যাকবলিত দুর্গম এলাকায় নৌকাযোগে পৌঁছে পানিবন্দী শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদল নেতা আদিত্য ও তাঁর সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকরা। প্রতিকূল পরিস্থিতিতে ঘরে বসে থাকা অসহায় শিক্ষার্থীরা এই সহায়তা পেয়ে স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সহায়তা বিতরণকালে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।"তিনি আরও উল্লেখ করেন, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার এই মানবিক কার্যক্রম এবং ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও পানিবন্দী এলাকায় প্রশাসনের আগেই নৌকাযোগে এভাবে খাবার ও উপহার পৌঁছে দেওয়ায় অনেক পরিবার বড় ধরনের সংকট থেকে রক্ষা পেয়েছে। ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন