Logo
Logo
×

সারাদেশ

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২০ এএম

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৩৩) এবং মেয়ে পল্লবী রানী (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী ও মেয়ে পল্লবী রানী দুপুরের দিকে নিজ শোয়ার ঘরে থেকে দীর্ঘ সময় বের না হলে এবং কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ দেখা দেয় পরিবারের লোকজনের। এক পর্যায়ে স্বামী রিপেন চন্দ্র আটকানো দরজা ভেঙে ঘরে ঢুকে একই সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিক ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

মডেল থানার এসআই কামাল জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন