Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভ্যানের ওপর বিদ্যুৎ ট্রান্সফরমার, ঝুঁকিতে পথচারী

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

ঈশ্বরগঞ্জে ভ্যানের ওপর বিদ্যুৎ ট্রান্সফরমার, ঝুঁকিতে পথচারী

ছবি : সাকিব

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসপাতাল গেইট সংলগ্ন ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ী মহাসড়কের পাশে  ভ্যানের ওপর বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে, যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।

১৩ জুলাই সোমবার,  সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাসপাতালের দেওয়াল ঘেঁষে একটি ভ্যানের ওপর BPDB এর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার  বসানো রয়েছে। ট্রান্সফরমারের পাশেই কয়েকটি ক্যাবল এলোমেলোভাবে  থাকতে দেখা যায় ওই লাইন দিয়ে প্রায় ( ৪৪০ ভোল্ট  )  বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ।

 এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। এই পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উক্ত রাস্তার উন্নয়ন কাজও চলমান।  যেকোনো যানবাহন উল্টে গেলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।দ্রুত ট্রান্সমিটারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন পথচারীরা  ।

এ বিষয়ে BPDB এর ঈশ্বরগঞ্জ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার জন্য অফিসে  যাওয়ার পর  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি, এই অফিসের এক কর্মকর্তা জানান দ্রুত  ট্রান্সফরমার অপসারণ করা হবে এবং কাজ চলমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন