Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ ঘরের শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লোকমান মন্ডল (৪৭) ও তার স্ত্রী দেলোয়ারা (৪১)। 

স্থানীয় বাসিন্দা রাজু জানান, নিহত লোকমানের এক ছেলে ও এক মেয়ে ওই বাড়িতেই থাকতেন। ভোর ৪টার দিকে ছেলে মুক্তার তার নিকটাত্মীয়দের ফোন দেন। জানান, তার বাবা-মা দু'জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের শরীরের তেমন কোন আঘাতে চিহ্ন নেই। তাদের ছেলে মুক্তার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত। তবে কি কারণে এ হত্যাকাণ্ড প্রাথমিকভাবে তা জানা যায়নি। 

তিনি আরও জানান, এরই মধ্যে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন