Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮ নং খিলা ইউনিয়নের কাশিপুর বাজারে ছেরাজুল হকের (ছেরু মার্কেট) মার্কেটে মুদি ও কনফেকশনারি রেহান স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে মার্কেটটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকান গ্রাস করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে জানা যায়, অগ্নিকাণ্ডে ছেরু মার্কেটে হোল সেল রেহান স্টোরের সব মালামাল, আটা, ময়দা, চাল, ডাল, তেল, পানি সহ ক্রোকারিজ মাল আসবাবপত্র ৫টা ফ্রিজ ও অন্যান্য মূল্যবান সামগ্রী সহ সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক ছেরাজুল হকের প্রায় ৬০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী রেহান স্টোরের মালিক ছেরাজুল হক বলেন, জীবনের সবটুকু কষ্ট আর পরিশ্রম দিয়া তিল তিল করে গড়ে তুলছিলাম এই ব্যবসা। এই দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের ভরসা। কিন্তু হঠাৎ আগুন আইয়া মুহূর্তের মধ্যেই আমার সব স্বপ্ন পুড়িয়ে ছাই কইরা দিছে। চোখের সামনে আমার সবকিছু শেষ হইয়া গেল, কিছুই রক্ষা করতে পারলাম না।

আগুনে আমার প্রায় ৬০ লক্ষ টাকার মতো ক্ষতি হইছে। এখন আমি একেবারে নিঃস্ব হইয়া গেছি। পরিবার-পরিজন নিয়া কীভাবে আবার ঘুরে দাঁড়ামু, সেই চিন্তায় আছি। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষের কাছে আবেদন জানাই—যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন, তাহলে হয়তো আবার নতুন করে জীবন আর ব্যবসা শুরু করতে পারমু।

স্থানীয় জনগণ, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষদের কাছে অনুরোধ জানান, যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ায় এবং তাকে পুনর্বাসনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের একটু সহযোগিতা পাইলে আবার নতুন করে ঘুরে দাঁড়াইতে পারবো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন