রূপগঞ্জে ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বিগত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনিবোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪ বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



