Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

Icon

নূরুল আমীন, কলমাকান্দা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

কলমাকান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ৬১ সদস্যবিশিষ্ট উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন রেখা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কলি আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া। এ সময় বক্তব্য দেন নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুকসানা কানিজ চৌধুরী পলমল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার, প্রচার সম্পাদক নুরনাহার আক্তার চায়না, নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শাহনাজ আক্তার, কলমাকান্দা উপজেলা মহিলা দলের সদস্য সচিব রাহেলা আক্তার, আদিবাসী নারী নেত্রী করুণা পাঠাং এবং রেবা রানী সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, মদন পৌর মহিলা দলের সভাপতি তাসলিমা হক স্মৃতি, নারী নেত্রী হেলেনা আক্তার, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার, আফরোজা মনসুর চায়না, তানিয়া লাইজু রিংকিসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। আলোচনা সভা শেষে কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রেখা আক্তারকে আহ্বায়ক, রাহেলা আক্তারকে সদস্য সচিব এবং করুণা পাঠাংকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা বলেন, দলের আদর্শ ও নীতির আলোকে নারীদের আরও সংগঠিত করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তারা একযোগে কাজ করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন