Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক আমির হোসেনের সফল অস্ত্রোপচার

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক আমির হোসেনের সফল অস্ত্রোপচার

বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এবং দৈনিক যুগের চিন্তা পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি সাংবাদিক আমির হোসেন রাশেদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের পরামর্শে তার সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আমির হোসেন রাশেদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাব। ক্লাবের আহ্বায়ক জুনায়েদ আহমেদ তিতাস, যুগ্ম আহ্বায়ক কাজী খলিলুর রহমান, সদস্য সচিব সোহাগ মনি এবং সদস্য আশিকুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান বাপ্পি, জয়নাল সরকার ও জয়নাল আবেদীনসহ ক্লাবের নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তি কামনা করেছেন। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আমির হোসেন রাশেদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন