Logo
Logo
×

সারাদেশ

সরকারি উন্নয়ন কাজে দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না: এমপি জিএম সিরাজ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

সরকারি উন্নয়ন কাজে দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না: এমপি জিএম সিরাজ

বগুড়ার শেরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে শেরপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোলাম মো. সিরাজ বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রম জনগণের টাকায় পরিচালিত হয়। তাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই দুর্নীতি, অনিয়ম কিংবা জনগণের অর্থের অপব্যবহার সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “অতীতে আওয়ামী লীগ সরকার লুটপাটতন্ত্র চালু করেছিল। গরিব মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে অসহায় ও দুস্থ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় ৩৩৩ জন উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা হিসেবে সরকারি চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন