Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মিল মালিককে হাত-পা মুখ বেঁধে হত্যা, তিনটি ট্রান্সফরমার লুট

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

বগুড়ায় মিল মালিককে হাত-পা মুখ বেঁধে হত্যা, তিনটি ট্রান্সফরমার লুট

বগুড়ার শিবগঞ্জে এক মিলমালিককে হত্যা করে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তার মাথায় আঘাত করে হত্যা করে। যাওয়ার সময় তারা মিল থেকে তিনটি ট্রান্সমিটার নিয়ে যায়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন