Logo
Logo
×

সারাদেশ

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ভোলার ১০টি নৌরুটের মধ্যে রয়েছে- ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুট। তবে স্বাভাবিক রয়েছে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল।

মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রোববার বিকেল ৪টা থেকে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ভোলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন