মনোহরগঞ্জে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যের চাল এবং নগদ অর্থের চেক বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুক্রবার উপজেলা অডিটরিয়ামে বিনামূল্যে চাল এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদ আহম্মদ, উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক মো. মুর্শেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ মো. অনেকে।
এ সময় ৩০ কেজি হারে ১০০০ জন উপকারভোগীর মাঝে ৩০ মেট্রিক টন ত্রাণ কার্য (চাল) এবং ৭,০০০ টাকা হারে ৫০ জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ করা হয়।



