Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

চকরিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটায় বাধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাই নুরুল ইসলামকে (৫২) খুন করেছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন।

নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউপির ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেন।

নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪২) ঘটনার পর পরই পালিয়েছেন।

নাছির উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈতৃক বসতভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করে। এসময় বাড়ির লোকজন বড়ভাই নুরুল ইসলামকে খবর দেন। এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈতৃক বসতভিটার গাছ না কাটার জন্য বাধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এমতাবস্থায় ছোটভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কূপ দেন। এতে ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির নারীদের চিৎকারে বাড়িরস্থানীয়

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল যান। ভাই পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ভাই রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন