Logo
Logo
×

সারাদেশ

সাভারে কিশোরকে পিটিয়ে অন্ধ করার অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

সাভারে কিশোরকে পিটিয়ে অন্ধ করার অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে রিপন ঋষি নামে এক কিশোরকে মারধরে দৃষ্টিশক্তি হারানোর মামলায় প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুর হোসেন সামিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বিকেলে রাজধানীর সদর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহাবুর হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মারধরে দৃষ্টিশক্তি হারিয়েছে এক কিশোর। সেই মামলার প্রধান আসামি সামির। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সামিরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন