Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসে আসা ১৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসে আসা ১৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

নেত্রকোণার কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা ১ হাজার ৭০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীম নামে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত মূলহোতা আশরাফ উদ্দিন পালিয়ে যান।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করে এবং দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাবিয়া আক্তার জানান, পলাতক আশরাফ উদ্দিন তার স্বামী।

বৃহস্পতিবার (২ জুলাই) আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের নতুন কৌশল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে কুরিয়ার প্রতিষ্ঠানের পার্সেল বুকিং ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন