Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

চকরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মোহাম্মদ হাসান একই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসায়ী মোহাম্মদ হাসানের বাড়ির গেইট ও গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা হাসানের স্ত্রী মুনকির বেগম এবং সাতকানিয়া থেকে বেড়াতে আসা তার ছোট বোন পিংকি আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতদল তাদের মাথায় প্রকাশ্য অস্ত্র ঠেকিয়ে মারধর করে। পরে তাদের গলায় পরিহিত স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এরপর ঘরের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করেছে।

এদিকে ঘটনার পর থেকে বিনামারা এলাকাসহ পুরো চকরিয়া পৌরসভায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার খবরটি অবহিত হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে ভুক্তভোগী সহ স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলেছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন