Logo
Logo
×

সারাদেশ

নবগঠিত উপজেলা মাতামুহুরিতে এক মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

নবগঠিত উপজেলা মাতামুহুরিতে এক মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কক্সবাজারের নবগঠিত উপজেলা মাতামুহুরিতে এক মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল্যবান সামগ্রী। এসময় ডাকাতদের এলোপাতাড়ি কোপে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে পাঞ্জা লড়ছে গৃহকর্তার ছেলে দিদার(২৪)।

বুধবার (১ জুলাই) ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কাজলীবাপের চর এলাকার বাসিন্দা মওলানা আবদুল মোমেন হেলালীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। 

মাওলানা আবদুল মোমেন ঢেমুশিয়া মুহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, মাওলানা আবদুল মোমেন মাদ্রাসার কাজে ঢাকায় অবস্থান কালে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তার ছেলে দিদারুল হক এক ডাকাত সদস্যকে ধরে পেলে। এসময় ডাকাতদলের অন্য সদস্যরা দিদারকে মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

আশেপাশের লোকজন এসে গুরুতর আহত দিদারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকা জনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন