গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত জারি করা হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে পলাশবাড়ি উপজেলা বিএনপি ও জামায়াতের একইস্থলে কর্মসূচিকে ঘিরে এই সিদ্ধান্ত জারি করে উপজেলা প্রশাসন।
শরীফ আল রাজীব বলেন, দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যথায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলেও জানান তিনি।



