Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লার নতুন জেলা প্রশাসক রোজী আকতার

Icon

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১২ এএম

কুমিল্লার নতুন জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়।

রোজী আকতার দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনবান্ধব সেবা কার্যক্রমে তার অভিজ্ঞতা ও দক্ষতা প্রশাসনিক অঙ্গনে প্রশংসিত। খুব শিগগিরই তিনি কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসান কুমিল্লায় কর্মরত অবস্থায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার দায়িত্বশীল ও জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ড স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ বদলি ও পদায়ন সরকারি প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ। নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে কুমিল্লায় উন্নয়ন, সুশাসন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন