Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:০৪ পিএম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কাজ চলমান রয়েছে। ড্রেজিংয়ের ফলে নদীতে অবৈধভাবে গড়ে তোলা মাছের ঝোপ অপসারণ করা হয়। এসময় ঝোপ অপসারণের ফলে স্থানীয় যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাতের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। এ দাবিকৃত টাকা না পেয়ে মানববন্ধনের নামে অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন মিয়া ও ঠিকাদার মোমেন শিকদারের বিরুদ্ধে মানববন্ধন করে এ মানহানি করছে বলে অভিযোগ রয়েছে। এ মানহানির বিরুদ্ধে গত শনিবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন মিয়া তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. মামুন মিয়া দাবি করেন, তিনি এ নদী ড্রেজিংয়ের বিষয়ে কিছুই জানেন না। স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মোমেন শিকদার ড্রেজিংয়ের কার্যাদেশ পান। কার্যাদেশ পাওয়ার পর তিনি নদী ড্রেজিং শুরু করেন। বৃহস্পতিবার রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও এলাকার যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাত চেয়ারম্যানের বাড়িতে গিয়ে নদীতে মাছের ঝোপ নষ্ট করা হয়েছে বলে মোমেন শিকদারের কাছ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেন। সেখানে তিনি এসব বিষয়ে কিছু জানেন না বলে জানিয়ে দেন। এছাড়াও টাকার বিষয়টি বলতে পারবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত নারী পুরুষদের জোরপূর্বক ডেকে মানবববন্ধনে অংশ নিতে বাধ্য করেন। এছাড়াও তার নাম বলার জন্য চাপ প্রয়োগ করেন।    

জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে মুন্সিগঞ্জের ‘চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা নদী খননের কার্যাদেশ পান। তবে নিয়ম অনুযায়ী দিনে ও রাতের বেলায় অনুমোদিত কাটিং ড্রেজারের মাধ্যমে নদী খনন করে যাচ্ছেন। খননের বালু নিলামে বিক্রিও করছেন বলে জানা যায়।

এদিকে নদী খননের বিষয়ে ব্যবসায়ী মোমেন শিকদার বলেন, মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী ইজারাদার নদী খননের কাজ চলছে। আনন্দবাজার এলাকা থেকে শুরু হয়ে বারদী ইউনিয়নের ছটাকিয়া ঘাট পর্যন্ত এ খনন কাজ করা হবে। সম্পত্তি স্থানীয় যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাতের নেতৃত্বে কয়েকজন লোক অপপ্রচার করে কাজ বন্ধ করে দিতে চায়। তারা লোকের মারফত আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। এছাড়াও তারা মানববন্ধন করে আমার মানহানি করছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী দেবজ্যেতি বড়ুয়া বলেন, সোনারগাঁয়ে মেঘনা নদীর বৈদ্যেরাজার ইউনিয়নের আনন্দবাজার থেকে বারদী ছটাকিয়া পর্যন্ত নদী খননের জন্য বৈধভাবে ইজারা দেওয়া হয়েছে। রাতদিন বিরামহীনভাবে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৮/২০ কাটার সাকশন ড্রেজার ছাড়া রাতের আঁধারে অন্য কোনো ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে না পারে দেখবালের জন্য নারায়ণগঞ্জ নৌপুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন