Logo
Logo
×

সারাদেশ

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন সাগরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।

নিখোঁজ মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

ঘটনার সময় নিখোঁজের সঙ্গে গোসলে থাকা বন্ধুর বরাতে মুজিবুর রহমান বলেন, দুই বন্ধু মোহাম্মদ সায়েম ও আরমান একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম ঢেউয়ের স্রোতের টানে তলিয়ে যান। এসময় সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন বন্ধু আরমান।

এতে আরমানের শোর-চিৎকারে স্থানীয় লোকজন, বিচকর্মি ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। 

বিকাল ৩ টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওসি।

মুজিবুর রহমান জানান, নিখোঁজ মোহাম্মদ সায়েমকে উদ্ধারে সংশ্লিষ্টরা তৎপরতা অব্যাহত রেখেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন