Logo
Logo
×

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে কোটি টাকার সঙ্গে মিলল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের চিঠি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে কোটি টাকার সঙ্গে মিলল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও পাওয়া গেছে নামে-বেনামে লেখা অসংখ্য মনোবাসনার চিঠি। এর মধ্যে একটি ব্যতিক্রমী চিঠিতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন প্রকাশ করেছেন এক ফুটবলপ্রেমী।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের স্থায়ী ১০টি সিন্দুক ও অস্থায়ী ৩টি ট্রাঙ্কসহ মোট ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্স থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় দানের টাকা গণনার কাজ শুরু হয়। এ সময় টাকার পাশাপাশি উদ্ধার হয় বিভিন্ন ব্যক্তি ও ভক্তদের লেখা অসংখ্য চিঠি।

এসব চিঠির মধ্যে একটি চিঠি সবার দৃষ্টি আকর্ষণ করে। সেখানে এক অজ্ঞাতনামা ব্যক্তি বাংলাদেশের ফুটবলের উন্নতি এবং ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

চিঠিতে লেখা ছিল— বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক এবং কোটি মানুষের স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলের উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন। — একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী।

পাগলা মসজিদের দানবাক্সে প্রতি ছয় মাস পরপর বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় স্বপ্ন-আকাঙ্ক্ষা নিয়ে লেখা চিঠি পাওয়া যায়। তবে দেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাওয়ার এমন ব্যতিক্রমী আবেদন উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন