Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ হত্যাকাণ্ডে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় আহত হয়েছেন মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তার (১৭), যার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পর্শে মারা যান।

ঘটনার পর অভিযুক্ত যুবক অন্তর মজুমদারকে (নোয়াখালী জেলার সুবর্ণচর) স্থানীয়রা গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মা ও ছোট মেয়ে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর বড় মেয়ে সায়মাকে মৃত ঘোষণা করা হয়। আহত ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আবু তারেক। তিনি জানান, ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন