Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জ থেকে দেড় যুগেও চালু হয়নি বাস সার্ভিস

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

মনোহরগঞ্জ থেকে দেড় যুগেও চালু হয়নি বাস সার্ভিস

কুমিল্লা মনোহরগঞ্জ  উপজেলা সদর ও কুমিল্লা বাস সার্ভিস চালু হয়নি দীর্ঘ ২১ বছর ও। এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ  জেলা শহর কুমিল্লায়  যাতায়াতে ভোগান্তি পৌহাচ্ছে এই এলাকার এগারোটি ইউনিয়নের বাসিন্দা।

তাছাড়া বন্দরনগরী চট্টগ্রাম যেতেও গাড়ি বদল করতে হয় তিন থেকে চার বার।

জানা যায়  ,বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মনোহরগঞ্জ কুমিল্লা সড়কে যাত্রা শুরু করে শাপলা বাস সার্ভিস। উপজেলার ১১টি ইউনিয়নের অধিকাংশ লোক বাস সার্ভিসটি চালু হওয়ায় মনোহরগঞ্জ থেকে কুমিল্লা যাতায়াত সুযোগ পায়। 

যাত্রী সেবার   মান ভালো থাকায় বাস সার্ভিসটি অল্প সময় জনপ্রিয় হয়ে ওঠে এবং বাড়তে থাকে বাসের সংখ্যা।

একপর্যায়ে জিপি উঠানো সহ নানা জটিলতায় মাত্র ছয় মাসের মাথায় সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এতে করে মনোহরগঞ্জ থেকে কুমিল্লা যাতায়াত করা যাত্রীরা বিপাকে পড়েন।

যা এখন পর্যন্ত এর কোন সমাধান হয় নাই।

তৎকালীন সময়ে আধাপাকা কাঁচা রাস্তা দিয়ে এর যাত্রা শুরু হলেও সময়ের ব্যবধানে এই সড়ক এখন প্রায় পাকা। ২০০৫ সালে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও প্রায় দেড় যুগেও এই এলাকার বাসিন্দাদের ঢাকা যাতায়াতের নিজস্ব কোন বাহন নেই। 

মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনে চাকুরিরত প্রশাসনিক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বাস সার্ভিসটি চালু থাকায় নির্দিষ্ট সময় অফিস করতে কোন সমস্যা হয় নাই কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময় অফিস করতে নানা বিড়ম্বনায়  পড়তে  হয়।

আর্থিক কষরত তো আছেই। বর্ষাকালে দুর্ভোগ আরো বেড়ে যায়।

স্থানীয়রা জানান, বাস সার্ভিসটি বন্ধ হওয়ায় যোগাযোগের দিক দিয়ে এক ধাপ  পিছিয়ে রইলো মনোহরগঞ্জ উপজেলার  বাসিন্দারা।

সার্ভিসটি পুনরায় চালু ও মনোহরগঞ্জ থেকে ঢাকা রাজধানীর সরাসরি বাস সার্ভিস চালুর বিষয়ে বর্তমান সাংসদ সদস্য জনাব আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন