Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুর কচুয়ায় সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ৫ দোকানকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৪ পিএম

চাঁদপুর কচুয়ায় সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ৫ দোকানকে জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে সর্বমোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২১ জুন) সকালে সাচার বাজারে এই অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

আদালত সূত্রে জানা গেছে, বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবারে ভেজাল দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে এই ঝটিকা অভিযান চালানো হয়। আইন লঙ্ঘনের দায়ে 'মুসলিম সুইটমিট', 'বিসমিল্লাহ্ সুইটমিট', 'ইসলামিয়া সুইটমিট' এবং 'জগন্নাথ মিষ্টি ভান্ডার'—এই চারটি মিষ্টির দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ধরনের অপরাধে ‘বন্ধু হোটেল’ নামের একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, "জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং খাবারে ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান পুরো উপজেলাজুড়ে নিয়মিত অব্যাহত থাকবে।"অভিযান পরিচালনার সময় সাচার পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন